আপনার সমস্যা কি পাইলস, এনাল ফিসার নাকি ফিস্টুলা? কীভাবে বুঝবেন?

অনেকেই বুঝতে পারেন না—তার সমস্যা আসলে পাইলস, এনাল ফিসার নাকি ফিস্টুলা। তিনটি রোগই মলদ্বার এলাকায় হয়, তাই লক্ষণগুলো অনেক সময় মিলেও যায়। তবে কিছু লক্ষণ দেখে মোটামুটি ধারণা করা যায়।
১. Hemorrhoids (পাইলস / অর্শ)
পাইলস হলে মলদ্বারের শিরা ফুলে যায়। এর সাধারণ লক্ষণগুলো হলো—
পায়খানার সময় টাটকা লাল রক্ত পড়া
মলদ্বারের ভেতরে বা বাইরে গুটির মতো কিছু অনুভব হওয়া
মলদ্বারে চুলকানি বা অস্বস্তি
দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে সমস্যা বাড়ে
কখনো পায়খানার সময় হালকা ব্যথা হতে পারে
২. Anal Fissure (এনাল ফিসার)
এটি মূলত মলদ্বারের চামড়ায় ছোট ফাটল বা কাটা। এর লক্ষণগুলো হলো—
পায়খানার সময় তীব্র ব্যথা বা জ্বালাপোড়া
পায়খানার পরও অনেকক্ষণ ব্যথা থাকে
পায়খানার সাথে অল্প রক্ত যেতে পারে
শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের কারণে বেশি হয়
অনেক সময় মলদ্বার খুব সংবেদনশীল হয়ে যায়
৩. Anal Fistula (ফিস্টুলা)
ফিস্টুলা সাধারণত মলদ্বারের পাশে সংক্রমণ বা ফোঁড়া থেকে তৈরি হয়। এর লক্ষণগুলো হলো—
মলদ্বারের পাশে ছোট ছিদ্র বা গর্তের মতো কিছু হওয়া
সেখান থেকে পুঁজ, পানি বা রক্ত বের হওয়া
জায়গাটি ফোলা ও ব্যথাযুক্ত হতে পারে
বসতে বা হাঁটতে অস্বস্তি লাগতে পারে
অনেক সময় বারবার ফোঁড়া হয়ে আবার ফেটে যায়
✅ সংক্ষেপে বুঝলে—
রক্ত পড়া ও গুটি হলে → পাইলস হওয়ার সম্ভাবনা বেশি
পায়খানার সময় তীব্র ব্যথা হলে → ফিসার হওয়ার সম্ভাবনা
পুঁজ বা পানি বের হলে → ফিস্টুলা হওয়ার সম্ভাবনা।

✅তাই দ্রুত করনীয় হচ্ছে ভালো একজন ইউনানী চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার পরামর্শের মাধ্যমে রোগটিকে ভালোভাবে চিহ্নিত করা ও সেই অনুযায়ী রোগের সঠিক চিকিৎসা নেওয়া।

চেম্বারের ঠিকানা ঠিকানাঃ

৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫

✅রোগি দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা।
✅সিরিয়ালের জন্য কল করুন☎️ 09613-004975

অথবা (whatsapp) 01886-699984