গ্যাস্ট্রিকের সমস্যার ঘরোয়া সমাধান জেনে নিন।

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বর্তমানে খুবই সাধারণ একটি সমস্যা। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল-ভাজা খাবার, মানসিক চাপ এবং হজমের সমস্যার কারণে পেটে গ্যাস, বুক জ্বালা, ঢেঁকুর ও অস্বস্তি দেখা দেয়। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যার অনেকটাই সমাধান করা যায়।

১. কুসুম গরম পানি পান করা—
সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করলে পাকস্থলী পরিষ্কার থাকে এবং অতিরিক্ত গ্যাস ও অ্যাসিড কমাতে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়াকেও স্বাভাবিক রাখতে সহায়ক।

২. আদা খাওয়া—
আদা হজম শক্তি বাড়াতে এবং গ্যাস কমাতে খুব কার্যকর।
খাবারের আগে বা পরে অল্প পরিমাণ কাঁচা আদা লবণ দিয়ে খেলে পেটের গ্যাস ও অস্বস্তি কমে।

৩. জিরা পানি—
এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে ফুটিয়ে সেই পানি পান করলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপা কমে যায়। এটি হজমের জন্য খুবই উপকারী।

৪. মৌরি খাওয়া—
খাবার খাওয়ার পর অল্প পরিমাণ মৌরি চিবিয়ে খেলে হজম ভালো হয় এবং পেটের গ্যাস ও অ্যাসিড কমে।

৫. কলা খাওয়া—
কলা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে। নিয়মিত কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে।

৬. ঠান্ডা দুধ পান করা—
এক গ্লাস ঠান্ডা দুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে বুক জ্বালা কমাতে সাহায্য করে।

৭. নিয়মিত ও পরিমিত খাবার খাওয়া—
দীর্ঘ সময় খালি পেটে থাকলে গ্যাস্ট্রিক বাড়ে। তাই সময়মতো অল্প অল্প করে খাবার খাওয়া উচিত।

৮. ঝাল-ভাজা ও ফাস্টফুড কম খাওয়া—
অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া, তেলযুক্ত ও ফাস্টফুড খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়, তাই এসব খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।

✅ মনে রাখবেন:
পেট ভালো যার, শরীর ভালো তার। তাই সঠিক খাবার অভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত জীবনযাপন গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✅চিকিৎসা:
বেশি সমস্যা হলে অবশ্যই একজন অভিজ্ঞ ইউনানী চিকিৎসকের পরামর্শ নিবেন।

চেম্বারের ঠিকানা ঠিকানাঃ

৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫

✅রোগি দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা।
✅সিরিয়ালের জন্য কল করুন☎️ 09613-004975

অথবা (whatsapp)
☎️01886-699984,
☎️01830-214735