আইবিএস – IBS (Irritable Bowel Syndromeআবিএস এর সমস্যা থেকে মুক্তির উপায় জানুন।

আইবিএস বা Irritable Bowel Syndrome (IBS) সম্পূর্ণভাবে একদিনে ভালো হয় না, তবে কিছু নিয়ম মেনে চললে স্থায়ীভাবে সুস্থতা লাভ করা যায় এবং কষ্ট কমে যায়।

★সহজ কিছু উপায় নিচে দেওয়া হলো—
১. খাবার নিয়ন্ত্রণ করুন
অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন
ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত চা-কফি কম খান,
সলিউবল ফাইবার (Soluble Fiber)
ও আঁশযুক্ত খাবার খান।
যে খাবার খেলে পেট খারাপ হয় (যেমন দুধ বা ডাল বা শাক) সেগুলো কম খান

২. সময়মতো খাবার খান
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন। অনেকক্ষণ না খেয়ে থাকবেন না।

৩. মানসিক চাপ কমান
স্ট্রেস বা টেনশন থাকলে IBS বাড়ে। তাই পর্যাপ্ত ঘুম, দোয়া-ইবাদত, হাঁটা বা হালকা ব্যায়াম করলে উপকার হয়।

৪. পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন কমপক্ষে ২–৩ লিটার পানি পান করুন। এতে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে।

৫. নিয়মিত হাঁটা বা ব্যায়াম
প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটা পেটের গ্যাস, ফাঁপা ভাব ও পায়খানার সমস্যা কমাতে সাহায্য করে।

৬. প্রোবায়োটিক বা ভেষজ খাবার
দই, ইসবগুলের ভুসি, আমলকি ইত্যাদি অনেকের ক্ষেত্রে উপকারী হতে পারে।

✅ গুরুত্বপূর্ণ: যদি বারবার পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য খুব বেশি হয় বা ডায়রিয়া তাহলে অবশ্যই ইউনানী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

চেম্বারের ঠিকানা ঠিকানাঃ

৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫

✅রোগি দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা।
✅সিরিয়ালের জন্য কল করুন☎️ 09613-004975

অথবা (whatsapp) 01886-699984